শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সাত দেশ থেকে এলে সাত দেশ থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টিন: বেবিচক

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসে নতুন ধরন ‘ওমিক্রন’ সংক্রমণের পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকাসহ ৭টি দেশ থেকে বাংলাদেশে এলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার রাতে ভ্রমণসংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো—এই সাত দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাকে নিজ খরচে বাংলাদেশ সরকার নির্ধারিত হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। উড়োজাহাজে ওঠার আগেই কোয়ারেন্টিনে থাকার জন্য সরকার নির্ধারিত হোটেল নির্বাচন করতে হবে। বাংলাদেশে এসে কোয়ারেন্টিনে থাকার সময়ে যাত্রীকে সাত দিন পর একবার এবং ১৪ দিন পর দ্বিতীয়বার করোনার পরীক্ষা করা হবে। এ দুইবারের করোনা পরীক্ষার খরচ যাত্রীকেই বহন করতে হবে।

বেবিচক বলছে, যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসতে হলে যাত্রার ৪৮ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে। এর আগে এ সময়সীমা ছিল ৭২ ঘণ্টা। তবে ১২ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হোটেলে কোয়ারেন্টিনের সপ্তম দিনে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে যাত্রীকে আলাদা করে আইসোলেশনে পাঠানো হবে। আর নেগেটিভ রিপোর্ট এলে হোটেলে বাকি সাত দিন কোয়ারেন্টিনে থাকা লাগবে। ১৪তম দিনে দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে যাত্রী কোয়ারেন্টিন সেন্টার ত্যাগ করতে পারবেন।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনসের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়, এ নির্দেশনা আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে। এই সাত দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে এলে ২৩ অক্টোবর জারি করা বেবিচকের নির্দেশনা অনুসরণ করতে হবে।

এদিকে ২৩ অক্টোবরের নির্দেশনায় বলা হয়েছিল, করোনার একটি বা দুটি ডোজ টিকা নেওয়া আছে, এমন ব্যক্তিরা আর্মেনিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া ও ইউক্রেন থেকে বাংলাদেশে এলে তাঁদের সাত দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

আর করোনার টিকা নেওয়া না থাকলে তাঁদের বাংলাদেশে এসে সাত দিন নিজ খরচে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

বেবিচক জানিয়েছিল, এই ১৩টি দেশ ছাড়া অন্য দেশ থেকে কেউ করোনার টিকা নিয়ে বাংলাদেশে এলে তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে কেউ যদি করোনার টিকা না নিয়ে বাংলাদেশে আসতে চান, তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023