শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আজ থেকে ঢাকার গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা আজ থেকে কার্যকর হবে। সকাল ৭টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দেওয়া যাবে। তবে ছুটির দিনে শিক্ষার্থীদেরও পূর্ণ ভাড়াই দিতে হবে। আবার ঢাকার বাইরের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিদিনই পূর্ণ ভাড়া আদায় করবে বলে জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডি এবং সব শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আলোচনার পর ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত হয়। তবে হাফ ভাড়া প্রদানের সময় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় শিক্ষর্থীদের হাফ ভাড়া কার্যকর হবে না। এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা মেট্রো এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবে ঢাকার বাইরে কার্যকর হবে না।

চট্টগ্রাম বা অন্যান্য শহরে কেন হাফ ভাড়া নেওয়া হবে না এমন প্রশ্নে এনায়েত উল্ল্যাহ বলেন, হাফ ভাড়ার এই সিদ্ধান্ত শুধু ঢাকা শহরের জন্য কার্যকর হবে। অন্যান্য শহরের জন্য নয়। কারণ এই দাবি শুধু ঢাকার শিক্ষার্থীদের ছিল।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাদেকুর রহমান হিরু, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল আহমেদ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023