শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নিউইয়র্কে বসবে ঢালিউড তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ঢালিউডের জনপ্রিয় অনেক তারকা খুব শিগগিরই নিউইয়র্ক যাচ্ছেন। প্রতি বছরে মতো এবারো আগামী ৪ ডিসেম্বর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। সেখানেই অংশ নেবেন আমন্ত্রিত তারকারা।

তালিকায় আছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী, শাকিব খানসহ অনেকেই।

এরমধ্যেই শাকিব ও মৌসুমীসহ আরও কিছু শিল্পী বর্তমানে অবস্থান করছেন আমেরিকায়। তারা সেখান থেকেই ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন।

বাংলাদেশ থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চঞ্চল চৌধুরী, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম , ববি, বাপ্পি চৌধুরী, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বিরসহ আরও অনেক শিল্পী।

চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। নিজের সিনেমার কিছু গানে পারফর্ম করবো। সপ্তাহ খানেক থাকবো আমেরিকায়।’

তবে এর মধ্যে অনেক তারকা ভিসা এখনো হাতে আসেনি। তাই নিশ্চিত করে তারা বলতেও পারছেন না যাবার বিষয়ে। তাদের ভাষ্য, ‘ভিসা পেলেই উড়াল দেবো অনুষ্ঠানটির জন্য।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023