শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’জন নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় চরাঞ্চলের বাংলাবাজারে শাকিল (১৭) ও পঞ্চসারে রিয়াজুল শেখ (৬০) নামে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রবিবার সদর উপজেলার বাংলাবাজারের কাইজ্জার চর এলাকায় নির্বাচনের ফলাফল পক্ষে না যাওয়ায় সংরক্ষতি মহিলা মেম্বার (বই প্রতীকের) প্রার্থী আরাফ বেগমের কর্মী সমর্থকরা জয়ী হওয়া (কলম প্রতীকের) মহিলা মেম্বার রাবেয়া বেগমের ভাগিনা শাকিলকে কুপিয়ে হত্যা করে। এ সময় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে।

এদিকে, একই সময় শহরের উপকণ্ঠ পঞ্চসারের গোসাইবাগ এলাকায় জয়ী হওয়া আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলম মোস্তফার কর্মী সমর্থকদের হামলায় অপর স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের রিয়াজুল শেখ নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত শাকিল কাচিকাটা গ্রামের হারুন মোল্লার ছেলে ও রিয়াজুল শেখ পঞ্চসারের গোসাইবাগ এলাকার মৃত আলতাফ উদ্দিন শেখের ছেলে।

কেন এবং কিভাবে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023