শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আরও ১৫৫ বাংলাদেশিকে নেয়া হচ্ছে হজক্যাম্পে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫৫ বাংলাদেশি। তাদেরকে প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরে চারটি বাসে করে তাদেরকে নেয়া হবে আশকোনা হজক্যাম্পে।

 

রোববার সকাল ৮টা ১০ মিনিটে দুবাই হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইটটি।

 

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি না সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন।

 

পরে চারটি বাস করে এই ১৫৫ জনকে নেয়া হবে আশকোনার হজ ক্যাম্পে। সেখানে পরীক্ষার পর তাদের কোথায় কোয়ারেন্টাইনে রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

এর আগে শনিবার রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরও ৫৮ বাংলাদেশি। ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

 

এর আগে শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ জন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেওয়া হয়েছিল। প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023