শিরোনাম :

তাহসানের নায়িকা বাঁধন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

নতুন আরও একটি সিনেমায় নাম লেখালেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। এটি পরিচালনা করবেন সাদিক আহমেদ। আর এতে তাহসানের নায়িকা হচ্ছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এমন তথ্য জানিয়েছেন এই অভিনেতা-অভিনেত্রী দুজনই।

তাহসান খান বলেন, ‘গল্পটা খুবই চমৎকার। আর সঙ্গে আছেন বাঁধন। আশা করি, দারুণ কিছু একটা হবে।’

বাঁধন বলেন, ‘অনেকে আমাকে বলছিলেন, কেন এত শুকাচ্ছি। এই সিনেমার চরিত্রের কারণে এমন হতে হচ্ছে। সিনেমার গল্পটা অসম্ভব সুন্দর।’

অ্যাপল বক্সের প্রযোজনায় খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। এর আগে নির্মাতা সাদিক মাহমুদ ‘দ্য লাস্ট ঠাকুর’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। এটি হতে যাচ্ছে পরিচালকের দ্বিতীয় নির্মাণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023