শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

মৈত্রী এক্সপ্রেসে শুধু আসা-যাওয়া করতে পারবেন ভারতীয়রা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

৫১ জন ভারতীয় যাত্রী নিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ছেড়ে গেছে ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস। শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা ১৫ মিনিটে কলকাতার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

 

সংশ্লিষ্টরা জানান, ভারতে যাওয়ার জন্য মৈত্রী এক্সপ্রেসের টিকিট কেটেছিল ১৩৮ জন। তার মধ্যে ৫৪ জন ভারতীয় নাগরিক ছিল। ইমিগ্রেশন শেষে যাত্রা করেছেন ৫১ জন। বাংলাদেশি নাগরিকদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ট্রেনের টিকিট কাটলেও তারা যেতে পারেননি।

 

রেল সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত শুধুমাত্র ভারতীয় ও আন্তর্জাতিক সংস্থার যাত্রীরা যাতায়াত করতে পারবেন। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশিরা এ এক মাস ভারতে যেতে পারবেন না।

 

রেলের এক কর্মকর্তা জানান, ভারতীয় নাগরিকসহ ইউএন ভিসা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ভিসা, অফিশিয়াল ভিসাধারীরাই শুধুমাত্র যেতে পারবেন। বাংলাদেশি নাগরিক যারা যেতে পারেননি তাদের টিকিটের টাকা আমরা ফেরত দিয়ে দেবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023