শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

ইতালিফেরত ১৪২ জনকে নেয়া হয়েছে আশকোনা হজক্যাম্পে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ইতালির রোম থেকে দেশে ফিরেছেন ১৪২ জন বাংলাদেশি। শনিবার (১৪ মার্চ) সকাল ৮ টায় দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৫৮২) ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, থার্মাল স্ক্যানারে স্ক্রিনিংয়ে ইতালিফেরত ১৪২ জন যাত্রীর কারও গায়ে জ্বর ধরা পড়েনি। ইতালি থেকে রওনা হওয়ার আগেও তাদের জ্বর মাপা হয়েছিল। সেখানেও তারা সুস্থ ছিলেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে তাদেরকে আপাতত আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়েছে।

 

তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদও ১৪২ জন ইতালিপ্রবাসীর দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে ইতালিফেরত নাগরিকরা কেউ আশকোনা হজক্যাম্পে কোয়ারেন্টােইনে থাকতে চাইছেন না বলে জানা গেছে। এর আগে, শুক্রবার রাতে এই প্রবাসীদের দেশে ফেরার কথা গণমাধ্যমে প্রকাশিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। চীনের পর সবচেয়ে বেশি করোনা-বিপর্যস্ত দেশ ইতালি। সেখান থেকে শতাধিক প্রবাসীর দেশে ফেরায় বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন অনেকেই।

 

ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি খরচে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩১২ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। তাদের আশকোনা হজক্যাম্পে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কোয়ারেন্টইনে রাখা হয়। পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

 

অন্যদিকে কয়দিন পরে হজ কার্যক্রম শুরু হবে। এ অবস্থায় ইতালিফেরতদের আশকোনা হজক্যাম্পে নাকি অন্য কোথাও রাখা হবে এ ব্যাপারে সরকারের উচ্চ পর্য়ায়ে আলোচনা চলছে বলেও জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023