শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে ফিরছেন শাহনূর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বেশ কিছুদিন ধরে আমেরিকায় অবস্থান করছেন চিত্রনায়িকা শাহনূর। এরই মধ্যে সেখানে ফোবানা আয়োজিত শো’তে পারফর্ম্যান্স করেছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি শো’তেও অংশ নিয়েছেন বলে জানান তিনি। এরই মধ্যে হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় তিনি একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটি আমেরিকার টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

১৬ নভেম্বর মোবাইল ফোনে কথা হলে শাহনূর বলেন, এরই মধ্যে দেশের বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। দেশে ফিরেই কয়েকটি সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে কাজ করার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক করা আছে। দেশে ফিরলেই কাজে ফেরা হবে। কবেনাগাদ দেশে ফিরছি তা এখনো চূড়ান্ত হয়নি।

এরই মধ্যে শাহনূর শেষ করেছেন রফিক সিকদারের সিনেমা ‘বসন্ত বিকেল’-এর কাজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শাহনূর তার নিজের ফাউন্ডেশন ‘শাহনূর ফাউন্ডেশন’ থেকে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। শাহনূরের ইচ্ছা আছে পরিচালনায় নিয়মিত হওয়া। মুক্তির অপেক্ষায় রয়েছে শাহনূর অভিনীত মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘কাকতাড়ুয়া’। এরই মধ্যে তিনি শেষ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’-এর কাজ। শুরু করেছিলেন সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমার কাজ। গাজী ফারুকের পরিচালনায় তিনি ‘মুজিব তোমায় কথা দিলাম’ নামক একটি ওভিসিতে কাজ করেও বেশ প্রশংসিত হয়েছেন শাহনূর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023