শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে সামান্থা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা’। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ্যে এসেছে। তাতে আল্লু ও রাশমিকার ভিন্ন অবতার দেখে বিস্মিত হয়েছে দর্শকরা। যার ফলে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।

সিনেমাটিতে আইটেম গার্ল হিসেবে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমার সিংহভাগ কাজ শেষ। তবে নির্মাতা সুকুমার নতুন করে এতে আইটেম গান যুক্ত করতে চাচ্ছেন। এ জন্য বেশ কিছু দিন ধরেই একজন আবেদনময়ী নায়িকা খুঁজছিলেন। অবশেষে সামান্থাকে বেছে নিয়েছেন তারা।

জানা গেছে, সম্প্রতি আইটেম গানে পারফর্ম করার জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনিও সানন্দে রাজি হয়েছেন। তাই শিগগিরই ক্যামেরার সামনে খোলামেলা রূপে কোমর দোলাতে দেখা যাবে সামান্থাকে।

অনেক আগেই ‘পুষ্পা’ সিনেমার কাজ শুরু হয়েছিল। কিন্তু করোনার কারণে দীর্ঘ দিন থেমে থাকে শুটিং। সম্প্রতি আবারও শুরু হয়েছে। এই সিনেমায় আল্লু অর্জুনকে একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে দেখা যাবে। তার স্ত্রীর ভূমিকায় আছেন রাশমিকা মান্দানা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023