শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

জয়পুরহাটে স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

মুক্তজমিন
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নওগাঁর বদলগাছীর শমাপুর গ্রামের শফিউর রহমানের মেয়ে ছনি খাতুন (২৮) ও তার পরকীয়া প্রেমিক পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে রনি হোসেন (২৬)।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১১ মার্চ সকালে পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে আবু বক্কর সিদ্দিকের ছেলে পলাশ হোসেনের নিজ বাড়ির সামনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় স্ত্রী সনি খাতুন ও তার প্রেমিক রনি হোসেনকে আসামি করা হয়।

মামলার তদন্তচলাকালে স্ত্রী সনি খাতুন আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি উল্লেখ করেন, পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের একটি খামার বাড়িতে চাকরির সুবাদে রনি হোসেনের সঙ্গে পরিচয় হয় সনি খাতুনের। পরে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন।

তার স্বামী পলাশ হোসেন তাকে ও তার প্রেমিক রনিকে নিয়ে সন্দেহ করতেন। সেই জন্য তারা দুজনেই নিজ ঘরে খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ান। এরপর স্বামী ঘুমিয়ে পড়লে স্ত্রী ও তার প্রেমিক শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দেন তাকে। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023