শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এক লিপস্টিকের দাম প্রায় ১২০ কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক এটি। এই লিপস্টিকের দাম জানলে আপনার চোখ কপলে উঠে যাবে! এক লিপস্টিকের দাম ১৪ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ১২০ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৫৬০ টাকা। বলছি, এইচ. কউচার বিউটি ডায়মন্ড ব্র্যান্ডের লিপস্টিকের কথা। বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল লিপস্টিক এটি। তবে কী আছে এই লিপস্টিকে! এই লিপস্টিকের কেস ১৮ ক্যারেটের ১১০ গ্রাম খাঁটি সোনা দ্বারা তৈরি। এতে ১২০০টি হীরা বসানো আছে। এই লিপস্টিকের কেসে নিজের নাম খোদাই করার সুবিধাও রয়েছে। আপনি চাইলে আজীবনও এই লিপস্টিক ব্যবহার করতে পারবেন। কারণ এটি রিফিলযোগ্য। অন্যান্য রঙের লিপস্টিকও হীরাখচিত মহামূল্যবান এই লিপস্টিকের কেসের মধ্যে বসিয়ে ব্যবহার করতে পারবেন। এই ব্র্যান্ডের মাশকারাও আছে। এটিও স্বর্ণ ও হীরাখচিত। এই ব্র্যান্ডের প্রসাধনী কিনলেই পাবেন ডিসকাউন্টসহ সব সময় জরুরি পরিষেবা। বিশেষ অনুরোধ সাপেক্ষে এই লিপস্টিক শুধু ওই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিনতে পারবেন!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023