শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

এ বছরও স্কুলে লটারিতে ভর্তি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

গত বছরের মতো এবছরও সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। টেলিটকের মাধ্যমে এই লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

বুধবার (৩ নভেম্বর) সকালে ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

বৈঠক সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ এড়াতে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ভর্তি লটারির মাধ্যমে আয়োজন করা হবে। এছাড়া এই বছরের ভর্তি নীতিমালায় বেশকিছু সংশোধন বা পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার এই নীতিমালা জারি করা হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। এতে রাজধানীর সরকারি-বেসরকারি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023