শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

যে তিন সময়ে পানি পান করলেই বিপদ!

হেলথ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১

শরীর সুস্থ রাখতে চাইলে প্রতিদিন নিয়ম করে পানি পান করতেই হয়। সারা দিনে দুই লিটারের কম পানি খেলে শরীর শুকিয়ে যেতে পারে। সবচেয়ে ভালো হয় যদি আপনি দিনে তিন-চার লিটার পানি পান করতে পারেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বেশি করে পানি পান করুন তবে, সব সময়ে যে পানি পান করতে হবে তা কিন্তু নয়, কিছু কিছু সময়ে মোটেই পানি পান করতে নেই।

প্রতিবেদনে তিনটি সময়ের কথা তারা উল্লেখ করেছে। ওই তিন সময়ে একদম পানি পান করা যাবে না।

ঝাল খাওয়ার পরে

খাবার খাওয়ার সময়ে ঝাল লাগলে অনেকেই পানি পান করেন। বিশেষ করে শিশুদের ঝাল লাগলেতো তাদের পানি খাইয়ে দেওয়াই হয়। কিন্তু এটি ঠিক কাজ নয়। খাবারের যে উপাদানের কারণে ঝাল লেগেছে, সেটি এর ফলে গোটা পেটে ছড়িয়ে পড়ে। এতে হজমের সমস্যা হয়। অন্ত্রের অন্য সমস্যাও হতে পারে। ঝাল ধীরে ধীরে মুখে সইয়ে নেয়ায় ভালো।

ঘুমের আগে

আমাদের মধ্যে অনেকেই আছেন পানি পান করে ঘুমাতে যান। এটিও ঠিক অভ্যাস নয়। এতে কিডনির উপর চাপ পড়ে। তাছাড়া প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যেতে পারে। তাতে হৃদ্‌যন্ত্রের ক্ষতি হয়।

শরীরচর্চার পরে

এই সময়ে প্রচুর ঘাম হয়। ফলে শরীরে পানির চাহিদা দেখা দেয়। তখন ঢকঢক করে পানি খেলে কিডনির উপর চাপ পড়ে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে তার পরেই পানি পান করা উচিত।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023