শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

স্টেজে সপ্রতিভ আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

বাংলা গানের চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর দীর্ঘ বিরতি কাটিয়ে স্টেজ অনুষ্ঠানে ফিরছেন।

গত ২২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি সর্বশেষ গান গেয়েছেন। উপস্থিত শ্রোতাদের গানের মাধ্যমে বিমোহিত করেন এই শিল্পী। এছাড়া চলতি মাস এবং আগামী একাধিক স্টেজ অনুষ্ঠানে গান গাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে আছে।

এ প্রসঙ্গে আঁখি আলমগীর  বলেন, ‘ করোনাভাইরাসের কারনে সংগীতাঙ্গনের সবাই স্টেজে অনিয়মিত হয়ে পড়েছিলাম। তাছাড়া স্টেজ অনুষ্ঠান আমাদের উপার্জনের বড় একটি মাধ্যম। অনুষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন করোনার সংক্রমণ কম থাকায় স্টেজ অনুষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা চলমান থাকলে অতীতের ক্ষতি কাটিয়ে ওঠা যাবে বলে আমি মনে করছি।’

এদিকে নতুন একাধিক অডিও গানে কণ্ঠ দেয়ার কাজ নিয়ে ব্যস্ত আছেন এই কণ্ঠশিল্পী। এসবের পাশাপাশি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। শুধু এই চ্যানেলের জন্যই একটি নতুন গান তৈরি করছেন আঁখি আলমগীর। শিগগিরই গানটি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023