শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

মির্জাপুরে ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ড্রাম ট্রাক-সিএনজি ও প্রাইভেটকারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক রোড গোড়াই-সখীপুর রোডের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সোনামুদ্দিন (৬০), তার নাতী মাসরাফুল (১০) এবং গাঘড়াই গ্রামের খলিলুর রহমানের ছেলে হৃদয় হোসেন (২০), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেণু বেগম (৩০)।

 

মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আজ সোমবার সকাল দশটার দিকে গোড়াই থেকে যাত্রীবাহী একটি সিএনজি হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক ও প্রাইভেটকার ঘটনাস্থলে এলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাসরাফুল ও হৃদয় মারা যান। গুরুতর অবস্থায় তিনজনকে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে সোনামুদ্দিন, হাফিজ উদ্দিন ও তার মেয়ে রেণু বেগম মারা যান।

 

তিনি আরও জানান, পুলিশ ঘাতক ড্রাম ট্রাক ও প্রাইভেটকার আটক করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023