শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বৃত্তের বাইরে সারিকা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

রোমান্টিক ঘরানার বাইরে এসে এখন কাজ করে আলোচিত হচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে তার নির্ভরতা বাড়ছে। নির্মাতারা এখন এই অভিনেত্রীকে নতুন চরিত্রে কাজে লাগাতে চাইছেন। ক’দিন আগেই এনটিভিতে প্রচার হয়েছে মো. রবিউল সিকদার পরিচালিত ‘কাগজের মানুষ’ নাটকটি। এ নাটকে একটি ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেছেন সারিকা। যে কারণে নাটকটি প্রচারের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।

সারিকা বলেন, ‘রবিউল সিকদারের পরিচালনায় কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিলো। গল্পটা অন্যরকম ছিলো। আমার বিশ্বাস ছিলো যে কাজটি প্রচারের পর ভালো সাড়া পাবো, হলোও ঠিক তাই। কাজটি প্রচারের পর বেশকিছু কাছের মানুষই এতে আমার অভিনয় নিয়ে কথা বলেছেন। সত্যি বলতে কি, অভিনয়ে আমি আগের চেয়ে আরো অনেক বেশি সিরিয়াস। যে কারণে খুব ভালো চরিত্র পেলে নিজের সবটুকু দিয়েই ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করি। কাগজের মানুষের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি এ ধরনের আরো ভালো ভালো গল্পে কাজ করতে চাই।’

নির্মাতা রবিউল সিকদার বলেন, ‘কাগজের মানুষের গল্প ভাবনা এবং রচনা আমার নিজের। চেষ্টা করেছি জীবনঘনিষ্ঠ এই গল্পটি ভালোভাবে ফুটিয়ে তুলতে। দর্শকের কাছে ভালো লেগেছে— এটাই আমার বড় প্রাপ্তি। এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ নাটকটি প্রচার করার জন্য।’

এদিকে সারিকা এরই মধ্যে কক্সবাজারে শেষ করেছেন সরদার রোকনের তত্ত্বাবধানে সাদেক সাব্বিরের পরিচালনায় ‘ডলফিন মোড়’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন আব্দুন নূর সজল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023