শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ফাঁসানো হচ্ছে আরিয়ানকে!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। জামিনের জন্য আবেদন করে হাইকোর্টকে এমনটাই বললেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। তিনি জানান, তাকে ফাঁসানো হচ্ছে।

বিশেষ আদালতে একাধিক বার তার জামিনের আবেদন খারিজ হওয়ায় বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান। ২৬ অক্টোবর তার জামিনের শুনানি। আরিয়ানের মতে, তার হোয়াটসঅ্যাপে কথোপকথনকে ‘ভুল এবং অন্যায়’ ভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রমোদতরীর পার্টিতে তার কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আরিয়ান। এখনও পর্যন্ত মাদক-কাণ্ডে মোট ২০ জনকে গ্রেপ্তার করেছেন এনসিবি।

আরিয়ানের দাবি, তাদের মধ্যে আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারও সঙ্গেই তার পরিচয় নেই। যে কথোপকথনের উপর ভিত্তি করে এনসিবি তদন্ত এগোচ্ছে, তার সঙ্গে কোনও ধরনের ষড়যন্ত্রের যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তিনি।

গত ৩ অক্টোবর বন্ধু আরবাজ মার্চেন্ট শেঠ এবং মুনমুন ধামেচার সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান। ২০ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড জেল শাহরুখ-পুত্রের ঠিকানা। মঙ্গলবার কি জামিন পাবেন তিনি? এখনও তা স্পষ্ট নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023