শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শিক্ষামন্ত্রীর নামে প্রতারণা, শিক্ষার্থীদের সতর্ক থাকার আহবান

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নাম ব্যবহার করে প্রতারণা করে আসছে একটি অসাধু চক্র। করোনার কারণে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে- ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা চালাচ্ছে চক্রটি। প্রচারণা চালিয়ে বিভ্রান্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। চক্রটি তাদের মোবাইল নম্বর ঘন ঘন পরিবর্তন করছে। বিষয়টি নজরে এলে সব শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী। প্রতারণার বিষয়টি জানিয়ে ফেসবুকের এক পোষ্টে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে। তাই শিক্ষার্থীদের সচেতন থাকতে বলেছেন শিক্ষামন্ত্রী।

ফেসবুকে তিনি আরও লিখেছেন, প্রতারিত হবেন না প্লিজ। সতর্ক হন: নিরাপদ থাকুন। জানা গেছে, প্রতারণার বিষয়টি নজরে আসলে এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্টরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023