শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

পাওয়া গেল নৌকা, মেলেনি নববধূর খোঁজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজশাহীর পদ্মা নদীতে বর-কনেবাহী দুটি নৌকাডুবির ঘটনায় আর কোনো লাশ পাওয়া যায়নি। সর্বশেষ শনিবার নদী থেকে মোট পাঁচটি লাশ উদ্ধার করা হয়। এর আগের দিন পাওয়া যায় এক শিশুর লাশ। কনেসহ এখনো নিখোঁজ রয়েছে তিনজন। তবে রোববার দুপুর পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। এদিন সকালে একটি নৌকা উদ্ধার করা হয়েছে। আগের দিন শনিবারও আরেকটি নৌকা উদ্ধার করা হয়।

 

এদিকে নববধূর মরদেহের আশায় পদ্মাপাড়ে অপেক্ষার প্রহর গুনছেন বর আসাদুজ্জামান রুমন (২৬)। একই নৌকার সহযাত্রী ছিলেন নতুন এই যুগল। নিখোঁজ স্বজনদের মরদেহের আশায় পদ্মাপাড়ে অপেক্ষা করছেন স্বজনরাও। ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক উৎসুক জনতা।

 

বিয়ের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা সেরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে ফেরার পথে নৌকাডুবিতে তলিয়ে যান কনে পূর্ণিমা। মর্মান্তিক এ দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরেন বর রুমন। জীবিত উঠে আসেন নারী ও শিশুসহ অন্তত ৩২ জন।

 

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023