শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় শিশু জন্মের এক থেকে ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার। পৌর মেয়র ব্যক্তিগতভাবে প্রতি শিশুর জন্য তোয়ালে উপহার দিচ্ছেন। তার দেওয়া এ উপহার পেয়ে খুশি মনে বাড়ি ফিরছেন নবজাতক শিশুর বাবা-মা। পৌরসভা সূত্রে জানা যায়, পৌর নাগরিকদের শিশুর জন্মনিবন্ধনে উদ্দুদ্ধ করতে মেয়র নিজস্ব অর্থায়নে উপহার দেওয়ার ঘোষণা দেন। পৌরসভার বাসিন্দারাও তাতে সাড়া দিয়ে স্বতঃস্ফুর্তভাবে সন্তানের জন্মনিবন্ধন করাচ্ছেন। পৌরসভায় জন্মনিবন্ধন শেষে মেয়র আনিছুর রহমান বেশ কয়েকটি দম্পতির হাতে এ উপহার তুলে দেন। উপহার পেয়ে নবজাতক শিশুর মা শাপলা খাতুন জানান, নিজ তাগিদেই সন্তানের জন্মনিবন্ধন করাতে এসেছিলাম। এ সময় মেয়রের পক্ষ থেকে তোয়ালে উপহার পেয়ে বেশ ভালো লাগছে।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, ডিজিটাল পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে আমি পৌর নির্বাচনে অংশ নিয়েছিলাম। বর্তমানে আমি আমার নির্বাচনী ইশতেহারের সেসব প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাজ করছি। উপহারের তোয়ালে বড় কিছু না, শুধু সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ উপহার দিচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023