শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বন্ধু বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নুসরাত!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

কয়েক মাস ধরে ব্যাপক চর্চার মধ্যে আছেন কলকাতার সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। বিশেষ করে তার বিচ্ছেদের খবর, সন্তান জন্মদানের খবর, যশের সঙ্গে সম্পর্ক ইত্যাদি নিয়ে মিডিয়া পাড়ায় ভালো আলোচনা হয়েছে। এসবের ফলে পশ্চিমবঙ্গের টালিপাড়ায় তার সম্পর্কের সমীকরণও বদলেছে। এর মধ্যে বন্ধু বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

মা হওয়ার মাত্র ১৩ দিন পর কাজে ফেরেন টালিগঞ্জের এই অভিনেত্রী। এরপর বেশ কয়েকবার তাকে দেখা গেছে স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে। তবে ছেলে ঈশানের জন্মের তিন মাস কেটে গেলেও মিমির সঙ্গে দেখা হওয়ার কোনো কিছু উল্লেখ করেননি তিনি। মিমিকে নিয়ে সেভাবে পোস্টও করতে দেখা যায়নি তাকে। বরং, নুসরাতের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তনুশ্রী আর শ্রাবন্তীর। গর্ভবতী থাকতে এই দুই অভিনেত্রীর সঙ্গেই সময় কাটিয়েছেন তিনি।

নুসরাত তার ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘তুমি তোমার জীবন থেকে অনেক বন্ধুকে হারাবে, যখন তুমি তোমার জীবনের লক্ষ্যে স্থির হবে। এজন্য বুগাটির মাত্র দুটি সিট থাকে আর বাসের ১০টি।’

তবে কি নুসরাতের লক্ষ্য এখন কাজ আর যশ-ঈশান। যশের সঙ্গে ছবি দিলেও ছেলের ছবি এখনও প্রকাশ্যে আনেননি নুসরাত। বরং জানিয়েছেন, ছেলের বাবা চাইলে ছবি দেবেন তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023