শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রণবীর–দীপিকার ছেলের নাম কী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

দীপিকার মা হওয়া নিয়ে তেমন কোনো ফিসফাস তো শোনা যায়নি। তাহলে ছেলের নাম নিয়ে কেন এত ব্যস্ত হয়ে পড়লেন রণবীর সিং! ‘দ্য বিগ পিকচার’ নিয়ে টেলিভিশনে ব্যস্ত এই অভিনেতা। এই কুইজ শোতেই একটি বিশেষ মুহূর্তে রণবীর জানালেন তাঁর বাচ্চার নাম।

এই কুইজের এক প্রতিযোগী গোরখপুরের অভয় সিংয়ের সঙ্গে আলাপে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। রণবীর বলেন, ‘দু–তিন বছরের মধ্যে আমাদেরও বাচ্চা হবে! অভয়, ভাই সাহেব, তোমার ভাবি এত মিষ্টি বাচ্চা ছিল, আমাকে এমনই একটা বাচ্চা দাও, জীবনটা দাঁড়িয়ে যাবে।’শুধু তা–ই নয়, বাচ্চার কী নাম রাখা হবে, তা–ও জানিয়ে দিলেন পদ্মাবত অভিনেতা। ‘আমি বাচ্চার নামের শর্টলিস্ট করছি। তুমি যদি কিছু মনে না করো, তাহলে আমি (বাচ্চার জন্য) সূর্যবীর সিং নাম নিলাম।’ দীপিকারও যে মা হওয়ার ভারি ইচ্ছা, বিয়ের আগেই জানা গিয়েছিল সে কথা। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, ‘অভিনেত্রী না হলে জানি না আমি অন্য কোন পেশার সঙ্গে যুক্ত হতাম। তবে আমার তিনটা বাচ্চা থাকবে। ওরা দৌড়াদৌড়ি করবে। আমার হাতে কাজও থাকবে। ওদের নিয়েই শুটিংয়ে যাব। আমার একটা সুখী পরিবার হবে।’

‘দ্য বিগ পিকচার’ সঞ্চালনা নিয়ে কিছুটা নার্ভাস ছিলেন রণবীর সিং। দীপিকা নাকি সে সময় তাঁর পাশে এসে দাঁড়িয়েছে। রণবীর বলেন, ‘প্রথম দিন আমি খুবই নার্ভাস ও রোমাঞ্চিত ছিলাম। দীপিকা আমাকে শুভকামনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছে।’
দীপিকা ও রণবীর সিংয়ের হাতে এখন অনেক কাজ। শাহরুখ খানের সঙ্গে পরবর্তী ছবি পাঠান–এ হাজির হচ্ছেন রাম–লীলা অভিনেত্রী।

শাহরুখের ছেলে আরিয়ান খান মাদক–কাণ্ডে এখন জেলে। শাহরুখের সবকিছু আপাতত থমকে আছে। ওদিকে রণবীর সিংয়ের হাতেও অনেকগুলো ছবি। সূর্যবংশী মুক্তি পাবে ৫ নভেম্বর। হাতে আছে সার্কাস, রকি অউর রানি কি প্রেমকাহানি, জয়েশভাই জোরদার–এর মতো ছবি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023