শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন বন্ধের সিদ্ধান্ত গণস্বাস্থ্যের

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

প্যারাসিটামল ওষুধ তৈরির কাঁচামাল উৎপাদন ও বিক্রি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গণস্বাস্থ্য বেসিক কেমিক‌্যালস লিমিটেড।

বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, প্যারাসিটামলের বাল্ক কাঁচামাল উৎপাদনের কেমিক্যালসের মূল্য অত্যধিক বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে। কিন্তু স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি না করায় আগামী ১৫ অক্টোবর (শুক্রবার) থেকে গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডে প্যারাসিটামলের কাঁচামালের উৎপাদন এবং বিক্রি বন্ধ থাকবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানিয়েছেন, আগামীকাল শুক্রবার থেকে গণস্বাস্থ্য প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন ও বিক্রি বন্ধ করতে বাধ্য হচ্ছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে প‌্যারাসিটামল বাল্ক কাঁচামাল উৎপাদনের কেমিক‌্যালসের দাম বেশি। তবে, স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়নি। তাই, ১৫ অক্টোবর থেকে গণস্বাস্থ‌্য বেসিক কেমিক‌্যালস লিমিটেড বাল্ক প‌্যারাসিটামলের কাঁচামালের উৎপাদন এবং বিক্রয় বন্ধ করতে বাধ্য হচ্ছে। এর আগে দাম বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চিঠি দিয়েছিল গণস্বাস্থ্য। তবে, দাম বাড়ানো হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023