শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ক্যান্সার জয় করে কাজে ফিরলেন কিরণ খের

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ অক্টোবর, ২০২১

দীর্ঘ কয়েক মাসের বিরতির পর কাজে ফিরলেন অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খের। কাজে ফেরার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বর্ষীয়ান এ অভিনেত্রী।

কিরণের করা ওই পোস্টে দেখা যাচ্ছে, প্রিন্টেড সালোয়ার স্যুট পরে খোলা ল্যাপটপের সামনে কোনো ব্যাপারে মগ্ন হয়ে বসে রয়েছেন তিনি। ছবিতে করা তার ক্যাপশনের মাধ্যমে জানা গেলো, ভিডিও কলের মাধ্যমে বেশ কিছু অক্সিজেন প্ল্যান্ট অর্থাৎ অক্সিজেন উৎপাদক কেন্দ্রের উদ্বোধন সারলেন রাজ্যসভার এ সদস্য।

এছাড়া পিএম কেয়ার্স ফান্ডের সাহায্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বেশ কিছু অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। পঞ্জাবের চন্ডিগড়ে মোট চারটি অক্সিজেন প্ল্যান্ট-এর উদ্বোধন হয়েছে। ভার্চুয়ালি কিরণ খের এরমধ্যে দুটি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন সেরেছেন।

এদিকে, ক্যান্সার জয় করে কাজে ফেরার খবরে খুশি তার ভক্তরা। উচ্ছ্বসিত তার স্বামী অনুপম খেরও। ছবির কমেন্ট ক্যাপশনে স্ত্রীর উদ্দেশে লেখা তাঁর ‘ওয়েল ডান’ কমেন্ট মন ছুঁয়েছে দর্শকদেরও।

গত এপ্রিলেই টুইট করে অনুপম জানিয়েছিলেন, এক ধরনের ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ। বেশ কয়েক মাস কিরণের স্বাস্থ্যের ব্যাপারে নেটমাধ্যমে মাঝেসাঝেই অনুরাগীদের আপডেট দিয়ে গেছেন তার ছেলে সিকান্দর খের।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023