শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

শাহরুখের ছেলেকে লেখা হৃত্বিকের খোলা চিঠি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

শাহরুখ খানের ছেলে আরিয়ানের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। আরিয়ানকে সাহস দিয়ে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন এই তারকা। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রয়েছেন আরিয়ান।

আরিয়ানকে গ্রেফতারের এক সপ্তাহের মাথায় এক দীর্ঘ চিঠি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন হৃত্বিক রোশন।

হৃত্বিক লিখেছেন, ‘আমার প্রিয় আরিয়ান, জীবন একটি আজব সফর। জীবন দুর্দান্ত, কারণ তোমার দিকে সে সবসময় কঠিন পরিস্থিতি ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে, তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন।’

চিঠিতে অভিনেতা আরিয়ানকে ‘শান্ত’ ও ‘স্তব্ধ’ থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে এই চাপের মুখে যেন আরিয়ান নিজের ভালোটাকে নষ্ট না করে ফেলেন, সেই পরামর্শও দিয়েছেন ঋত্বিক।

গত ২ অক্টোবর মাঝসমুদ্রে নাইট পার্টি করার সময় এনসিবির জালে ধরা পড়েন আরিয়ান। এরপর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে সংস্থাটি। পরে আদালতে হাজির করে শাহরুখপুত্র ও তার দুই সঙ্গীকে ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখার অনুমতি পায় এনসিবি।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখ খানের বাড়ি মান্নাতে ছুটে গিয়েছিলেন সালমান খান। এছাড়া বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জি, রোহিত শেঠি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়ার মতো তারকারা ‘বাদশা’কে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023