শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া মাটিডালি উচ্চ বিদ্যালয়ে হরিজনকে মারার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

বগুড়া মাটিডালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া কতৃক ১৭ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী প্রতিবন্ধী রামু হরিজনকে মারার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে হরিজনরা। মঙ্গলবার বিকেলে মাটিডালী উচ্চ বিদ্যালয়ের সামনে ও শহরের কটোনমিল এলাকায় হরিজন কলোনির সামনে তারা এই বিক্ষোভ করে। এসময় হরিজন কলোনির সামনের এক পাশ্বের রাস্তা বন্ধ হয়ে যায়।
বগুড়া হরিজন ঐক্য পরিষদের সভাপতি দিপক রামু হরিজন জানান, ১৭ নং ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী প্রতিবন্ধী রামু হরিজন মাটিডালি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কাজ করার সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া একটি ব্যালচা দিয়ে রামু হরিজনের নাকে আঘাত করে। এতে রামু আহত হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি আমরা পৌরসভার মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছি। এরপর ওই প্রধান শিক্ষকের বিচারের দাবীতে আমরা রাস্তায় বিক্ষোভ করেছি। তিনি রামু হরিজনকে আঘাতকরা শিক্ষকের গ্রেফতার ও বিচার দাবী জানায়।
এবিষয়ে বগুড়া মাটিডালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া মারপিটের মত কোন ঘটনা ঘটেনি বলে মোবাইলে সাংবাদিকদের জানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023