শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় টানা ৪ দিন করোনায় মৃত্যু শূন্য

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। এ নিয়ে গেল চার দিন জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য নেই স্বাস্থ্য দপ্তরের কাছে। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার আরও কমেছে। ২৩৮ নমুনায় করোনায় শনাক্ত হয়েছেন ৩জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২৬ শতাংশ। যা গতকাল ছিল ১ দশমিক ৫৬ শতাংশ। বগুড়া সিভিল সার্জন অফিস জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে আসা ২৩৮টি নমুনার মধ্যে ৩জন করোনায় শনাক্ত হয়েছেন। নতুন ৩জনের সবাই সদরের বাসিন্দা। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৩১জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায়  মোট মৃত্যু ৬৮৫জনে অপরিবর্তিত রয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন একজন।  এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৩৫জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023