শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া শহরে তুচ্ছ ঘটনায় কারচালক সুমন হত্যার প্রধান আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কানুছগাড়ীতে পূর্বপরিচয় না থাকলেও তুচ্ছ ঘটনায় খুন হন কারচালক খাইরুল ইসলাম সুমন (২৮) ঘটনার প্রধান আসামী মুহাম্মদ বাবুকে গত শনিবার মধ্যরাতে কাহালু উপজেলার মুরইল থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত বাবু গাবতলী উপজেলার সোনারায় গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বগুড়া শহরের কানুছগাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফ্রিংয়ে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এসব তথ্য তুলে ধরেন। রংপুর শহরের সাতগাড়া মিস্ত্রীপাড়ার আব্দুল খালেকের ছেলে খায়রুল ইসলাম সুমনকে ছুরিকাঘাতে খুন করা হয়

প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার গ্রেফতারকৃত বাবুর বরাত দিয়ে জানান, ২৯ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে কানুছগাড়ি এলাকায় এক বন্ধুকে নিয়ে আড্ডা দিতে যান রংপুর শহরের সাতগাড়া মিস্ত্রীপাড়ার আব্দুল খালেকের ছেলে সুমন। সেখানে একটি গ্যারেজে প্রসাব করতে গেলে সেখানে দাঁড়িয়ে প্রসাব করায় বাবু তাকে গালিগালাজ করেন। নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায় সুমন সড়কের পাশে রাখা তার প্রাইভেটকারে বসে থাকেন। কিছুক্ষণের মধ্যেই বাবু তার এক সহযোগীকে সাথে নিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে সুমনের হাতে ছুরিকাঘাত করেনসুমন গাড়ি থেকে নেমে দৌড়ে একটি ফার্মেসিতে আশ্রয় নিলে সেখানে প্রবেশ করেও সুমনকে উপুর্যপরী ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেনপুলিশ সুপার জানান, আসামী বাবু রোববার বিকেলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীর পর তাকে কারাগারে প্রেরণ করা হয়। তদন্তের স্বার্থে ঘটনায় জড়িত অন্য আসামীদের নাম এখনি প্রকাশ করা হচ্ছে না 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023