শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে দুলাভাইয়ের ধর্ষণে শ্যালিকা অন্ত:সত্ত্বা: অভিযুক্ত গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে দুলাভাইয়ের ধর্ষণের শিকার এক কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত গৌতম সরকারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে নাটোরের সিংড়া উপজেলার ইটালী গ্রামের লঙ্কেশ্বর প্রামানিক বোউল্যর ছেলে।সোমবার (৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গত রোববার রাতে অন্তঃসত্ত্বা কিশোরীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সিংড়ার ইটালী গ্রামের গৌতম সরকারের সঙ্গে পাঁচ বছরপূর্বে নন্দীগ্রাম উপজেলার বাঁশো গ্রামের এক কিশোরীর সনাতন ধর্মমতে বিয়ে হয়। গৌতম সরকার তাঁর স্ত্রীসহ গত বছর থেকে ঘর জামাই হিসেবে বাঁশো গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ২৫ এপ্রিল সন্ধ্যায় কিশোরী শ্যালিকাকে ধর্ষণ করে দুলাভাই গৌতম। ধর্ষণের ঘটনা প্রকাশ করলে বড়বোনকে তালাক দেয়াসহ ওই কিশোরীকে মেরে ফেলার হুমকি দেয় গৌতম।এরপর থেকেই বিভিন্ন সময় সুযোগ পেলেই শ্যালিকাকে ধর্ষণ করতো তাঁর দুলাভাই। এরএক পর্যায়ে গত ২০ সেপ্টেম্বর রাতে ওই কিশোরীর পেটে ব্যাথা শুরু হয়। পরিবারের সবাই জানতে পারেন, ওই কিশোরী পাঁচ মাসের অন্ত:সত্ত্বা পরে মামলা দায়ের করেন ওই কিশোরীর পিতা।মামলার তদন্তভার গ্রহণ করেন থানার এসআই শফিকুল ইসলাম। গত রোববার রাতে শেরপুর থানা এলাকার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা নামকস্থান থেকে ধর্ষক গৌতম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে। ভিকটিমের ধর্ষণ পরীক্ষার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর ফরেনসিক বিভাগে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক জবানবন্দি প্রদানের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023