শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় মাদকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১

বগুড়ায় ৩৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৪ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়ীদহ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিয়ারা এলাকার আক্কাছ আলীর ছেলে আশিক বাবু (২৪) এবং একই এলাকার আলম।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-ঢাকা মহাসড়কের ওই এলাকায় বাসস্ট্যান্ডের অস্থায়ী টিকিট কাউন্টারের সামনে মাদক বিরোধী বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে প্রাইভেটকার থেকে ৩৩৮ বোতল ফেনসিডিল, মোবাইল এবং নগদ টাকাসহ আশিক বাবু ও আলমকে গ্রেফতার করে র‌্যাব। জব্দ করা হয় প্রাইভেট কারটিও।

তিনি আরও জানান, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023