শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার শেরপুরে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শেরপুরে বাক প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জহুরুল ইসলাম তালেব (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১অক্টোবর) বিকেলে জহুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার জহুরুল ইসলাম ইসলাম তালেব উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর উত্তরপাড়া গ্রামের সোহরাব শেখের ছেলে। সে বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত আছেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটার বাথরুমে যাওয়া জন্য বের হলে ওই নারীকে জোর করে পাশের একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে যান। পরে সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। এসময় গ্রামের দুই-তিনজন ব্যক্তি গোডাউনের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান। পরে জহুরুল ইসলামকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে জহুরুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয় আল আমিন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। পরে জহুরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে ধর্ষণের শিকার ওই বাকপ্রতিবন্ধী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023