শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাঁধনের গোপন সিনেমার নাম ‘মারিয়া’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক

অনেকদিন ধরেই দেখা নেই শোবিজের জনপ্রিয় মুখ আজমেরী হক বাঁধন। নেই কোন আলোচনাতেও। গেল বছরের মাঝামাঝি সময়ে ‘দহন’ ছবিতে অভিনয়ের জন্য নিজেকে বেশ পরিবর্তন করেছিলেন। নতুন করে এসেছিলেন আলোচনায় কিন্তু হঠাৎ করেই উধাও হয়ে যান এই লাক্সতারকা। নতুন কোন কাজে দেখা না মিললেও মাঝেমাঝে দেখা মিলে বিভিন্ন অনুষ্ঠানে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে সরব দেখা গেলেও এখনও অনেকটাই নিরব তিনি। খোঁজ মেলেনি নতুন কোন কাজে। তবে জানা যায়, গত এক বছর ধরে একটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। বিরতি কাটিয়ে নিজেকে নতুনভাবে মেলে ধরতেই এখন অনেকটা আড়ালে রয়েছেন তিনি। এরইমধ্যে প্রজেক্টির শুটিংয়েও অংশ নিয়েছেন। এখনই কিছু জানাতে চান না বাঁধন কিংবা প্রজেক্টের সাথে সংশ্লিষ্টরা। তাই গোপনেই কাজ করে যাচ্ছেন। তাদের ভাষ্য, খুব শিগগিরই বিষয়টি গণমাধ্যমে জানাবেন তবে আগে কাজটি শেষ করে নিতে চান।

 

বাঁধন বলেন, এই কাজটির জন্য নিজেকে অনেক কষ্ট করে প্রস্তুত করেছি, অনেক কষ্ট করেছি। সেই কষ্টের ফলটা পেতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। গত একটি বছর নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছি। আর এই এক বছরে আমি যতগুলো সিনেমার প্রস্তাব পেয়েছি তা হয়তো আমার ১২ বছরের ক্যারিয়ারেও পাইনি। তার মানে এই একটা বছর আমি কিছু তো করেছি। এমনি এমনিই তো এই সময়টা পার করিনি। নিশ্চয়ই কিছু করেছি। আমার জীবনের একটা কঠিন সময় পার করেছি, সেই সময়টাতে সবার সাপোর্ট পেয়েছি আমি, আশা করছি এখনও পাবো। তবে সে সম্পর্কে খুব শিগগিরই জানতে পারবেন।

 

এদিকে খবর, বাঁধনের সেই গোপন সিনেমার নাম ‘মারিয়া’। নারী প্রধান এই সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। যিনি এর আগে ‘লাইফ ফ্রম ঢাকা’ সিনেমা পরিচালনা করে আলোচনায় এসেছেন।

 

তবে এই সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘মারিয়া’ নামে সিনেমার কাজটি শেষ হলেও সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে। এখনই সিনেমাটি প্রসঙ্গে মুখ খুলতে চাননা সিনেমাটির নায়িকা ও পরিচালক। এদিকে সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের পরিচয় শুনে কথা বলতে আগ্রহী হননি।

 

উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি লাভ করেন বাঁধন। এরপর নাটক ও বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে জনপ্রিয়তা কুড়ান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023