শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

শরীরের পাশাপাশি মনেও ইতিবাচক প্রভাব ফেলে সবজি-ফল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

হেল্থ ডেস্ক

শরীরের পাশাপাশি মনেও ইতিবাচক প্রভাব ফেলে সবজি-ফল। সাম্প্রতিক একটি আন্তর্জাতিক গবেষণা একথা বলছে। গত বৃহস্পতিবার ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ’ নামের একটি পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রের দাবি, উদ্বেগ-অবসাদের মতো মনোবিকারের আশঙ্কা তাদের বেশি যাদের খাদ্যতালিকায় অনুপস্থিত থাকে ফল-সবজি।

 

নর্থ আমেরিকান প্রাইমারি কেয়ার রিসার্চ গ্রুপের করা সেই গবেষণা বলছে, যারা রোজ অন্তত তিন ধরনের ফল-সবজি খান না, তাদের অ্যাংজাইটি ডিজঅর্ডার ও ডিপ্রেশনের শিকার হয়ে পড়ার আশঙ্কা প্রায় ২৪% বেশি। গত নয় বছর ধরে ২০৬৯ জনের উপর সমীক্ষা ও গবেষণা চালিয়ে এই উপসংহারে পৌঁছেছেন গবেষকরা।

 

ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির অধিকর্তা প্রদীপ সাহাও মনে করেন, ‘এই গবেষণা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কেন ইউরোপ-আমেরিকার চেয়ে ভারতীয় উপমহাদেশে মানসিক চাপ-উদ্বেগের বহর কম। এখনও আমরা ওদের চেয়ে জাঙ্কফুড কম খাই।

 

ডায়েটিশিয়ান শম্পা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এই সব অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও সবজি সামগ্রিক ভাবে স্বাস্থ্যের জন্য উপকারী। তা সে শারীরিক স্বাস্থ্যই হোক বা মানসিক স্বাস্থ্য। মনোরোগ বিশেষজ্ঞ প্রথমা চৌধুরীও বলছেন, ‘অন্ত্রে যে বন্ধু-ব্যাকটেরিয়া থাকে, তার সঙ্গে অ্যাংজাইটির সম্পর্ক বহু পুরানো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023