শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

২ শিশুকে ধর্ষণের পর হত্যা: দুইজনের ফাঁসি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর ডেমরায় দুই শিশুকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্তরা হলেন- গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুল বাওয়ানী। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

প্রসঙ্গত, গত বছরের ৭ জানুয়ারি ডেমরার একটি বাসায় খাটের নিচ থেকে ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহানের (সাড়ে চার বছর) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পরবর্তীতে পুলিশ জানায়, লিপস্টিক দিয়ে সাজিয়ে দেয়ার কথা বলে শিশু নুশরাত ও দোলাকে নিজেদের ঘরে ডেকে নেয় প্রতিবেশী গোলাম মোস্তফা ও তার ভাই আজিজুল বাওয়ানী। তারা দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে একপর্যায়ে শিশু দোলাকে গলা টিপে হত্যা করে। এরপর নুশরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শিশু দুটির লাশ ঘরটির খাটের নিচে রাখা হয়।

 

রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করানো হয়। রায় ঘোষণার পর তাদেরকে আবার কারাগারে পাঠানো হয়।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের স্টেনোগ্রাফার গৌতম নন্দী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023