অনলাইনে সঞ্চয়পত্র বিক্রিতে কমিশনের নতুন হার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত পাঁচটি সঞ্চয় স্কিম বিক্রয়ের ওপর কমিশনের নতুন হার নির্ধারণ করেছে সরকার।

নতুন হার অনুযায়ী, এখন থেকে নির্ধারিত পাঁচ স্কিমের সঞ্চয়পত্র বিক্রি করলে সর্বোচ্চ ০.০৫ শতাংশ বা ৫০০ টাকা কমিশন পাবে বিক্রয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো।

গত ১৬ সেপ্টেম্বর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত পাঁচটি সঞ্চয় স্কিম বিক্রির বিপরীতে কমিশনের হার হবে ০.০৫ শতাংশ বা প্রতিটি নিবন্ধনের বিপরীতে পাঁচশ টাকার মধ্যে যেটি কম।

অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে বিক্রি করা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক-মেয়াদি হিসেবে এ হার কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা, জাতীয় সঞ্চয় অধিদফতর ও ডাকঘর থেকে এসব সঞ্চয়পত্র বিক্রি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023