শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবিতাসন্ধ্যা ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

প্রেস রিলিজ

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতাসন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতাসন্ধ্যা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, ছড়াকার রতন খান, কবি সাংবাদিক জি এম সজল, কথাসাহিত্যিক হোসনে আরা মণি।

কবিতাসন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠ করেন-খন্দকার বজলুর রহিম, মীর আব্দুর রাজ্জাক, আজিজার রহমান তাজ, মামুন রশীদ, আমির খসরু সেলিম, শ্যামল পাল, হাদিউল হৃদয়, এস এম আনিছুর রহমান, আবু রায়হান, রনি বর্মন, হিরুণ্য হারুন, সাফওয়ান আমিন, শৈবাল নূর, ডালিম রায়, ইউসুফ আলী, অরণ্য রাসেল, রাহাতুল আলম, বাণী রাণী পাল, নাজমা আকতার, প্রতত সিদ্দিক, হাসি, শুভ্রা সাহা, আরফিন আকতার প্রমুখ। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী অলক পাল এবং শাহানূর শাহীন। প্রধান অতিথি কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী নিজের কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন। প্রত্যেক কবিকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। কবিতাসন্ধ্যা এবং আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘোষনা করা হয়।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী অলক পাল এবং বাচিক শিল্পী  শাহানূর শাহীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023