শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গে ৪জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।  গত ২৪ ঘণ্টায়  জেলার দুই হাসপাতালে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় ২জন এবং  দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাগেছে।

একই সময়ে নতুন করে আরও ১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯জন।  করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদরের আমেনা খাতুন(৬৮) এবং শিবগঞ্জের আব্দুর রউফ(৭৬)। বুধবার জেলায় মোট ৩৭১টি নমুনার ফলাফলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২জন এবং এন্টিজেন পরীক্ষায় ২জনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত ১৪জনের মধ্যে সদরে ১০, গাবতলী ২ এবং  দুইজন শেরপুরের বাসিন্দা। এ পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৪২জন, সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৭৬জন, মোট মৃত্যু হয়েছে ৬৮০জনের। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রয়েছেন ৮৬জন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023