শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

আদমদীঘিতে আড়াই লাখ টাকার কীটনাশক নিয়ে গেলো চোরেরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার বিহিগ্রাম বাজারে দোকানের দেওয়াল কেটে আড়াই লাখ টাকার কীটনাশক নিয়ে গেছে চোরেরা। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোকান খুলে চুরির বিষয়টি জানতে পারেন এর মালিক। এ ঘটনার পর থেকে ওই বাজারের ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।

দোকানের মালিক আসাদুজ্জামান রাহিদ বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান খুলে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। চোরেরা প্রায় আড়াই লাখ টাকার কীটনাশক নিয়ে গেছে। সকালেই বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023