শিরোনাম :

নামুজা ডিগ্রি কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

নামুজা (বগুড়া) প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বগুড়া সদরের নামুজা ডিগ্রি কলেজের প্রয়াত ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তবিবুর রহমান সরকার ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রদর্শক আবু হায়াত মন্ডলের অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম শিক্ষকদের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সহিদুল ইসলাম দুলু। এছাড়াও বক্তব্য রাখেন নামুজা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এফএম মোকাম্মেল হক মকুট, উপাধ্যক্ষ আশিষ কুমার ভট্টাচার্য, প্রভাষক আব্দুল কাইয়ুম, আব্দুল মজিদ, কাজী রোকেয়া আক্তার, মিজানুর রহমান, আজিজার রহমান। দোয়া পরিচালনা করেন প্রভাষক আলহাজ্ব এনামুল হক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023