শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সন্ধ্যায় এক কাপ চা: আপনাকে দিবে সুস্থতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

হেল্থ ডেস্ক

সারাদিনের শেষটা হয় সন্ধ্যা দিয়ে। সন্ধ্যা মানেই দিনের শেষভাগ, সন্ধ্যা মানে ঘরে ফেরার তাড়া। সারাদিনের ক্লান্তি, কাজের চাপ, এরকম নানা ঝামেলা একপাশে রেখে সন্ধ্যাটা করে তুলুন সুন্দর ও প্রাণবন্ত। যেখানেই থাকুন এই সময়ে হাতে তুলে নিন এক কাপ গরম গরম চা। বিশেষ করে লাল চা। সন্ধ্যায় এক কাপ লাল চা আপনার ক্লান্তি দূর করবে নিমিষেই। পাশাপাশি নানা উপকারিতা রয়েছে লাল চা তে।

চলুন জেনে নেই সন্ধ্যায় এক কাপ লাল চায়ের উপকারিতা সম্পর্কে-

হৃদযন্ত্র ভালো রাখতে সহায়তা করে: সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র ভালো রাখতেই হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করবে লাল চা। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস। যা হৃদযন্ত্রকে ভালো রাখতে কাজ করে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: নানা গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রায় ১ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন। শুধু তাই নয়, এই উচ্চ রক্তচাপ থেকে সৃষ্টি হতে পারে চোখের সমস্যা, কিডনির সমস্যা, হৃদরোগের মতো মারাত্মক সমস্যা। গবেষণায় আরও দেখা গেছে যে, যারা নিয়মিত লাল চা পান করেন তাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা কম থাকে।

হজম শক্তি ভালো রাখে: হজম শক্তি ভালো রাখতে লাল চা বেশ উপকারী একটি উপাদান। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা আপনার পাকতন্ত্রকে সুস্থ রাখবে। নিয়মিত খেলে হজমের সমস্যা কমে যাবে। আমাদের পাকতন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পাশাপাশি রয়েছে খারাপ ব্যাকটেরিয়াও। সেসব ব্যাকটেরিয়ায় ধ্বংস করে পেটের সমস্যা অনেকটা কমিয়ে দিতে পারে এই চা।

খারাপ কোলেস্টেরল হ্রাস করে: আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমাতে কাজ করে লাল চা। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা খাওয়ার অভ্যাস করুন। এটি আপনার শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023