শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক
রাজশাহীর পুঠিয়ায় পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের মাছ চাষি শিমুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

বুধবার ভোররাতে উপজেলার ভালুকগাছি-মোহনপুর গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

ভালুকগাছি-মোহনপুর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুল হাসান মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে কে বা কারা শিমুল ইসলামের পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে আমি শুনেছি। তবে তাকে থানা পুলিশে অভিযোগ দিতে বলা হয়েছে।

মাছ চাষি শিমুল ইসলাম বলেন, আমার বাড়ি পাশের সিংড়া গ্রামে। এখানে তিন বছর থেকে আমি পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। এ বছর বিক্রির উপযুক্ত প্রায় ১৫ লাখ টাকার মাছ ছিল। এ বিষয়ে আব্দুল মান্নানকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার বিষয়ে একজন চাষি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023