শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

শাজাহানপুরে জাহিদুল হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

মারপিট সহ ধারালো অস্ত্রের আঘাতে  বগুড়ার শাজাহানপুরের চকজোড়া দক্ষিণ পাড়ার জাহিদুল হত্যা মামলায় পিতা ও ছেলে সহ ৯ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

চার্জশিটে আভিযুক্ত আসামিরা হলো শাজাহানপুর উপজেলার চকজোড়া (দক্ষিণপাড়া) গ্রামের মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন, এনামুল ও ছানোয়ার, আতিকুল ইসলাম ও তার ছেলে রুবেল, রাজ্জাকের ছেলে রাব্বী, আফতাবের ছেলে বাপ্পী, আনোয়ার হোসেনের ছেলে আল আমিন, এবং বীরগ্রামের মজিবর রহমানের ছেলে আফজাল হোসেন ওরফে আকিল।

উল্লেখ করে যে, গত ২৯ এপ্রিল রাত ১০ টার দিকে পূর্ব শক্রতার জের ধরে আসামিরা তার বাড়িতে প্রবেশ করে গালাগালি শুরু করে।  সে ও তার ভাই নিহত জাহিদুল প্রতিবাদ করে । এসময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি এবং লোহার রড দিয়ে মারপিট করে জাহিদুলকে গুরুতর আহত করে। তাদের মারপিটে আরো আহত হন সাক্ষী লিমা, তারেক,রিপন সহ আরও কয়েক জন। আহতদের কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। চিকিৎসাধীন  অবস্থায় আহত জাহিদুল ইসলাম ১৪ মে মারা যায়। নিহত জাহিদুলের ভাই শহিদুল ইসলাম বাদি হয়ে ৮ জন আসামির নাম উল্লেখ সহ আরো ৫/৭ জন অজ্ঞাতনামা উল্লেখ করে শাজাহানপুর থানায় এই মামলা দায়ের করে। শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মোঃ নান্নু খান মামলাটি তদন্ত শেষে ওই ৯ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023