শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভালো কলেজ ছাড়া অনার্স-মাস্টার্স থাকবে না: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ৬৬ শতাংশ শিক্ষার্থী বেকার থাকে। তাই ভালো কলেজগুলো ছাড়া সব জায়গায় অনার্স–মাস্টার্স থাকবে না। বুধবার জাতীয় সংসদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১ বিল পাসের আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।

এ জন্য জনপ্রতিনিধিরা অনেকটা দায়ী এমন দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের কারণে যেসব কলেজে অবকাঠামো নেই, যোগ্য শিক্ষক নেই সেখানেও অনার্স, মাস্টার্স খুলতে বাধ্য হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না কথাটি হাস্যকর উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এর চেয়ে হাস্যকর কথা আর নেই। আওয়ামী লীগ সারা জীবন আন্দোলন করেছে, আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, কারা আন্দোলন করবে, যাদের জন সম্পৃক্ততা নেই তারা।

আলোচনা শেষে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১’ জাতীয় সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি বিলটি পাসের জন্য সংসদে তুললে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেয়া জনমত যাচাই–বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শিারমিন চৌধুরী।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে দেশে ও বিদেশে কৃষি খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। এছাড়াও কর্মসংস্থান সম্প্রসারণসহ অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই দেশকে উন্নত করার লক্ষ্যে কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023