স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ২৮৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। সোমবার মধ্যরাতে সদর উপজেলার চারমাথা বড়সরলপুর বামনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের শরিফুল ইসলাম আরিফ (৩৮), বাপ্পি (৩৪), সোহেল মিয়া (৩২), সাইফুল ইসলাম পিয়াস (২৪) ও ওমর ফারুক (৩২)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ। ওসি সাইহান জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।