শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে বর আসার আগেই বিয়েবাড়িতে হাজির ম্যাজিস্ট্রেট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গোপনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। রান্নাবান্নাসহ সব আয়োজন সম্পন্নের পর অপেক্ষায় ছিল বর আসার। কিন্তু বর আসার আগেই বিয়েবাড়িতে হাজির হন নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নন্দীগ্রাম ভাটরা ইউনিয়নের ভরমাজ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার মণিনাগ গ্রামের চান্দু মিয়ার মেয়ের (১৭) সঙ্গে একই এলাকার ভরমাজ গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেনের (১৮) বিয়ের আয়োজন করা হয়। রাতে গোপনে ভরমাজ গ্রামে কনের মামা ছাইদুল ইসলামের বাড়িতে এই বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে কনের মামার বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন ম্যাজিস্ট্রেট। বরযাত্রী তখনো আসেনি। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় কনের মামাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কনেকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

জানা গেছে, কনের বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখানে থেকে এসে কনের মামার বাড়িতে বিয়ের আয়োজন করেন।

নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম বলেন, বাল্যবিয়ের দেওয়ার অভিযোগে কনের মামাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কনেকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না বলে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023