শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ জেলার দুই হাসপাতালে করোনা ও উপর্সগে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন এবং বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ৩৬০ নমুনায় আরও ৩৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ দশমিক ৩৬ শতাংশ। যা গতকাল ছিল ৯ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্যমতে, নতুন করে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- গাবতলীর সিরাজুল ইসলাম(৬৫), কাহালুর সানোয়ারা(৫০) সদরের জাকির হোসেন(৫৫)। নতুন করে বগুড়ার তিনজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭৭জনে দাঁড়িয়েছে।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার মোট ৩৬০টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩জন একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৩জন এবং এন্টিজেন পরীক্ষায় ৬জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একজন করোনায় শনাক্ত হয়েছেন।

নতুন আক্রান্ত ৩৩জনের মধ্যে সদরের ২৪, সোনাতলার ৩, শাজাহানপুরের ৩ এবং বাকি তিনজন গাবতলী, আদমদীঘি ও ধুনটের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৩১৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৪৫জন এবং ৯৩জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023