রাজশাহী মেডিকেলে করোনায় ৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে তিনজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর দুজন এবং কুষ্টিয়ার একজন।

এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৩৩ জন। বর্তমানে রাজশাহীর ৬০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের ১৪ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার সাতজন, চুয়াডাঙ্গার চারজন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের একজন, রংপুরের একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন। একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৭ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৭ দশমিক ৪৭ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023