শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় নেসকো’র স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এলাকায় ৫ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

নেসকো লিঃ রাজশাহী প্রধান প্রকৌশলী আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী নেসকো লিমিটেডের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের প্রকল্প পরিচালক  প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী ও স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সংক্রান্ত বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী নেসকো লিমিটেডের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাইয়েদুল মুরসালীন।

নেসকো লিঃ সূত্রে জানা যায়, নেসকো লিঃ এলাকায় লক্ষ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে। এই মিটার ব্যবহার করার কারণে সম্মানিত গ্রাহকরা এনার্জি চার্জের উপর ১ শতাংশ হারে সুবিধা পাবেন। মেনুয়াল রিডিং গ্রহণের প্রয়োজন থাকছে না বলে ভুল করেও ওভার বা আন্ডার বিল্ডিং হবে না। গড়বিল, অনাকাঙ্ক্ষিত কম বা বেশি বিল হওয়ার সুযোগ নেই। দেশের যেকোনো স্থান থেকে প্রতিমাসে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারে যত খুশি ততবার টাকা রিচার্জ করতে পারবে। গ্রাহক নিজেই তার ব্যবহৃত লোড কন্ট্রোল করে বিদ্যুৎ সাশ্রয় ব্যবহার নিশ্চিত করতে পারবেন। বিদ্যুৎ বিল বকেয়া রাখার সুযোগ না থাকায় সংযোগ বিচ্ছিন্নের আশঙ্কা থাকে না।

সূত্রে আরও জানা যায়, নতুন সংযোগ গ্রহণ কিংবা লোড বৃদ্ধির ক্ষেত্রে গ্রাহককে কোনো নিরাপত্তা জামানত জমা দিতে হবে না। মিটার নষ্ট হলে তাৎক্ষণিক নেস্কো কর্তৃপক্ষ মিটার প্রতিস্থাপন করা হবে। মিটারে ব্যালেন্স শেষ হওয়ার পূর্বে মিটারের ট্রেন ইটিভি সহিংসভাবে লাল সংকেত দেবে এবং এসএমএসের মাধ্যমে মিটারের অবশিষ্ট ব্যালান্স সম্পর্কে গ্রাহককে জানানো হবে। জরুরি মুহূর্তে মিটার ব্যালেন্স শেষ হয়ে গেল ইমারজেন্সি ব্যালেন্স এর মাধ্যমে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন যা পরবর্তীতে সমন্বয় করা হবে। এছাড়াও স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়টি তুলে ধরা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023