শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় অ্যালকোহল পানে প্রাণ গেলো মাছ ব্যবসায়ীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে অ্যালকোহল পানে সোনাতন মন্ডল (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত সোনাতন উপজেলার পৌর এলাকার বাগবের গ্রামের সাহাপাড়ার রাখাল মন্ডলের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার কোন এক সময় সোনাতন অ্যালকোহল পান করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে সোমবার বিকেলে শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, অ্যালকোহল পানে এক ব্যক্তি মারা গেছেন বলে খবর পেয়েছি। অ্যালকোহল বিক্রেতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023